প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
অসুস্থ মাকে দেখে হাসপাতাল থেকে গুলশানে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মা খালেদা জিয়াকে দেখার পর হাসপাতাল থেকে বের হয়ে তিনি গুলশানের বাসার পথে রওনা দিয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে হাসপাতাল থেকে বের হন তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছিলেন।
এর আগে বিকেল ৫ টা ৫০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল এলাকায় আসেন তারেক রহমান। পরে ৫ টা ৫৪ মিনিটের দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন। জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ফিট) গণসংবর্ধানাস্থল থেকে তিনি এভারকেয়ারে আসেন। হাসপাতালে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন তারেক রহমান। এরপর সেখান থেকে বেরিয়ে গুলশানের উদ্দেশে রওনা দেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়ি প্রস্তুত করা হয়েছে। সেখানে থাকবেন তিনি। বাড়িটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র পাশে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টা ৫৪ মিনিটের দিকে তারেক রহমান হাসপাতালে প্রবেশ করেন। সন্ধ্যা ৫ টা ৫০ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী লাল সবুজ বাসটি এভারকেয়ার হাসপাতালের গেটে এসে থামে।
হাসপাতালে তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেনসহ দলের শীর্ষপর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় সেখানে উপস্থিত নেতা-কর্মীদের বিপুল উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। হাসপাতালের বাইরে তাঁরা ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন।
জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ফিট) গণসংবর্ধনাস্থলে বক্তৃতা শেষ করে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন। তবে নেতাকর্মীদের ভিড়ের কারণে তাঁকে বহনকারী গাড়ি হাসপাতালে পৌঁছতে দেরি হয়। পথে সড়কের দুই পাশে ছিলেন হাজারো নেতাকর্মী। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য সড়কে দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন তাঁরা। তারেক রহমানও নেতাকর্মীদের প্রতি হাত নেড়ে এই ভালোবাসার জবাব দেন।
এর আগে গতকাল বুধবার রাতে লন্ডন থেকে তারেক রহমান ঢাকারউদ্দেশ্যে রওনা দেন। তিনি আজ সকাল ১১-৫৫ মিনিট নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ফিট) গণসংবর্ধনাস্থলে চলে যান। সেখানে বক্তৃতা করেন তিনি। এরপর তারেক রহমান এভারকেয়ারের দিকে রওনা হন।
এসময় তারেক রহমানের সঙ্গে দেশে ফেরেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দর থেকে জুবাইদা রহমান ও জাইমা রহমান গুলশানের বাসায় চলে যান। পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে আসেন তাঁরা।
Copyright © 2026 All rights reserved.