প্রকাশের তারিখঃ Dec 26, 2025 ইং
তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের পথে বাংলাদেশ: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে দেশ প্রকৃত গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন।
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, তারেক রহমানের সাম্প্রতিক সংবর্ধনা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ও ঐতিহাসিক ঘটনা। এমন রাজসিক প্রত্যাবর্তন এর আগে কোনো নেতার ক্ষেত্রে দেখা যায়নি।
ফখরুল আরও উল্লেখ করেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তাই বহন করে। জনগণের আস্থার প্রতীক হিসেবে তার নেতৃত্বেই একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব হবে।
সংবাদ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার তারেক রহমান নিজেও তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করবেন।
Copyright © 2026 All rights reserved.