এন রায় রাজা:
২৪৩ আসনে প্রার্থী ঘোষণা জাপার
লেভেল প্লেয়িং ফিল্ড’ ঠিক না হলে নির্বাচন থেকে সরে আসার হুমকি
এর রায় রাজা: ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ। শুক্রবার (ডিসেম্বর) গুলশানের লেকশোর হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করলেও ভোটের মাঠে সব দলের ‘সমান সুযোগ নিশ্চিত না হলে’ নির্বাচন থেকে ‘সরে আসারও’ কথা বলেছেন তিন
জাতীয় পার্টি (জাপা)। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সব দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা না হলে নির্বাচন থেকে সরে আসার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
সংবাদ সম্মেলনে শামীম হায়দার পাটোয়ারী বলেন, “জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী একটি দল এবং আমরা জনরায়ের ওপর শ্রদ্ধাশীল। তবে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পূর্ব শর্ত হলো স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি। আমরা লক্ষ করছি অন্তর্বর্তী সরকার সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চ্যালেঞ্জের মুখে পড়ছে।”
তিনি সতর্ক করে বলেন, “যদি লেভেল প্লেয়িং ফিল্ড সমান না হয় এবং নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না থাকে, তবে পরিস্থিতি বিবেচনায় আমরা নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে পারি।
দলের সাংগঠনিক অবস্থা তুলে ধরে জাপা মহাসচিব বলেন, “সারা দেশে আমাদের নেতাকর্মীরা নির্বাচনের জন্য উন্মুখ। অনেক আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় বাছাই প্রক্রিয়ায় আমাদের বেশ হিমশিম খেতে হয়েছে। চুলচেরা বিশ্লেষণ শেষে আজ আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করছি। আমরা এখনও আশা করি, সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণে সমান সুযোগ দেবে।”
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, এস এম আব্দুল মান্নান, মিজানুর রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, শেরীফা কাদের, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলমগীর সিকদার লোটন প্রমুখ উপস্থিত ছিলেন।