প্রকাশের তারিখঃ Dec 27, 2025 ইং
বিপিএল চলাকালে ঢাকা ক্যাপিটালসের কোচের মৃত্যু
বিপিএলের মাঠেই না ফেরার দেশে চলে গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি। ম্যাচ শুরুর আগে প্রস্তুতি চলাকালীন ডাগআউটের পাশে হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিপিএলের উৎসবের আমেজে নেমে এলো বিষাদের ছায়া।
শনিবার (২৭ ডিসেম্বর) নিজ দলের ম্যাচ শুরুর আগে প্রস্তুতি তদারকি করার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি। তাৎক্ষণিকভাবে দলের ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রদান করেন। কিছুটা সাড়া দিলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে হাসপাতালে পৌঁছানোর আগেই নিস্তেজ হয়ে পড়েন এই অভিজ্ঞ কোচ। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, খেলোয়াড়দের অনুশীলনের সময় তিনি বেশ প্রাণোচ্ছল ছিলেন, কিন্তু হঠাৎ এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, আজই বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দলটির ডাগআউটে এমন হৃদয়বিদারক ঘটনায় বিপিএলের উদ্বোধনী পর্বের পরিবেশ স্তব্ধ হয়ে গেছে।
Copyright © 2026 All rights reserved.