প্রকাশের তারিখঃ Dec 27, 2025 ইং
দিনাজপুরে বাস-ট্রাক্টরের সংঘর্ষ নিহত ২
দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টরের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ট্রাক্টর চালকের ড্রাইভারের পরিচয় শনাক্ত করা গেলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত ট্রাক্টরচালক জুহিন (২৩) দক্ষিণ দেবীপুর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী মোল্লা পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাক্টরচালক ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত অপর একজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে অপরজন বাস চালকের সহকারী নাকি যাত্রী তার নাম ঠিকানাসহ পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় পরপরই মোল্লা পরিবহনের চালক বাস রেখে পালিয়েছেন। বাস ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। যথাযথ আইনিব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Copyright © 2026 All rights reserved.