প্রকাশের তারিখঃ Dec 28, 2025 ইং
খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন : ডা. জাহিদ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গত শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানিয়ে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতাল ভর্তি করানো হয়। ভর্তি হওয়ার পরবর্তীতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল বলে উল্লেখ করে ডা. জাহিদ বলেন,উনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না। উনার অবস্থা অত্যন্ত জটিল এবং সংকটময় মুহূর্ত পার করছেন তাই স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণেই উনাকে কেবিন থেকে সিসিইউ এবং সেখানে থেকে পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয়।
ডা. জাহিদ আরও বলেন, দেশি-বিদেশি চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন, তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান তাতে যুক্ত রয়েছেন। শনিবার রাতে আবারো মাকে দেখতে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
Copyright © 2026 All rights reserved.