প্রকাশের তারিখঃ Dec 28, 2025 ইং
সৌদি আরব স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর ও সদস্য সচিব হানিছ
সৌদি আরব স্বেচ্ছাসেবক দল: আহ্বায়ক আলমগীর ও সদস্য সচিব হানিছ
আন্তর্জাতিক ডেক্স: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সৌদি আরব পশ্চিমাঞ্চলের স্বেচ্ছাসেবক দলের ৮১ সদস্য আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে। এতে আহ্বায়ক নির্বাচিত হন আলমগীর হোসেন ও সদস্য সচিব হানিছ সরকার উজ্জ্বল।
তাদের অনুমোদন উপলক্ষে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির নেতৃবৃন্দদেরকে ফুলের শুভেচ্ছা জানাতে সমবেত হন সদ্যপ্রাপ্ত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আলমগীর হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম অঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। সংগঠনের সদস্য সচিব হানিফ সরকার উজ্জলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী নুরুল আমিন, মঈন চৌধুরী, টিপু সুলতান,আমিনুল ইসলাম আলাউদ্দিন সিটিজী, সেলিম মোল্লা, আব্দুল করিম, মনোয়ার খান কামাল উদ্দিন প্রমূখ। সভায় বক্তব্য রাখেন আমজাদ হোসেন, তরিকুল ইসলাম সেন্টু, কাজী টিটু, রফিক চৌধুরী, আরো উপস্থিত ছিলেন আব্দুল আওয়াল,জাহাঙ্গীর শুভসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অতিথিরা বলেন, ৮১ সদস্য আহ্বায়ক কমিটি সবাই যেন বিএনপির সাথে মিলেমিশে এবং দলের ক্রান্তিলগ্নে পাশে থাকে পরিশেষে সদ্য আগত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এবং খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়ার আয়োজন করা হয়, পরিশেষে ফুলের শুভেচ্ছা এবং মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন তারা।
Copyright © 2026 All rights reserved.