প্রকাশের তারিখঃ Dec 28, 2025 ইং
আধিপত্যবাদী শক্তি জুলাই প্রজন্ম শেষ করে দিতে চায়: নাহিদ ইসলাম
বাংলাদেশে আধিপত্যবাদী শক্তি এখনও সক্রিয় আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সেই পরাজিত শক্তি চাইছে জুলাই প্রজন্ম শেষ করে দিতে।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেব বলে ভেবেছিলাম। কিন্তু এর মধ্যে হাদি ভাইয়ের মৃত্যুর পর পরিস্থিতি পাল্টে যায়।
সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনে সরকারের সহযোগিতা চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
Copyright © 2026 All rights reserved.