প্রকাশের তারিখঃ Dec 29, 2025 ইং
ভেড়ামারায় অসহায় মানুষের পাশে জ্যেষ্ঠ নাগরিক পরিষদ
কুষ্টিয়ার ভেড়ামারায় তীব্র শীতের প্রকোপ থেকে রক্ষায় দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা জ্যেষ্ঠ নাগরিক পরিষদ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদ্যোগে সোমবার দুপুরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানত এলাকার দুই শতাধিক দরিদ্র ও ছিন্নমূল মানুষকে কম্বল ও গরম কাপড় দেওয়া হয়।
সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও সাবেক কর্মকর্তা গোলাম মোস্তফা। তিনি জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে জ্যেষ্ঠ নাগরিকরা এই উদ্যোগ নিয়েছেন এবং আগামীতেও এ ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি খাদেমুল ইসলাম, সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোলায়েম হোসেন এবং অর্থ সম্পাদক হাজী মকবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত নেতৃবৃন্দ বিত্তবানদের প্রতি যার যার অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সাইফুল ইসলাম/রাজধানী
Copyright © 2026 All rights reserved.