প্রকাশের তারিখঃ Dec 31, 2025 ইং
খালেদা জিয়ার জানাজা শেষ : জিয়া উদ্যানে দাফন
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। পরে তার মরদেহ সেখানে রাখা হয়েছে। তাকে বহন করা হয়েছে লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে। সেনাবাহিনী হিউম্যান চেইন তৈরি করে রাষ্ট্রীয় প্রোটকলে তার মরদেহ আনা হয়। সেখান থেকে তার কফিনবাহী গাড়ি মানিক মিয়া এভিনিউতে আনা হচ্ছে, বুধবার দুপুর ২.৪৫ নাগাদ মানিক মিয়া এভিনিউতে তার নামাজে জানাাজা শুরু হয়। কাতারে দাড়িয়ে রয়েছেন তার পুত্র তারেক রহমান, প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদ, তিন বাহিনী প্রধান, বিদেশী অতিথিগণ, রাষ্ট্রদুতসহ সর্বস্তরের মানুষ, লাখ লাখ মানুষ নামাজে জানাজায় অংশ নিচ্ছেন। সংক্ষিপ্ত বক্তব্যদেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কোন ঋণ থাকলে, তা শোধ করার প্তারতিশ্ররুতি দেন তিনি। মায়ের ব্যবহারের জন্য কেউ দুঃখ পেলে তিনি তাদের কাছে ক্ষমা প্রার্থর্ণা করেন।এনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। পরে লাশ আবার গাড়িতে তুলে তা জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবরের পাশে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৪৮ মিনিটের দিকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায়। এর আগে বেলা ১১টা ৫ মিনিটের দিকে ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে।
তারও আগে সকাল ৮টা ৫৪ মিনিটে বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বের করে গুলশানে নেওয়া হয়। শুরুতে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে গাড়িটি তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর বেলা ১১টা ৫ মিনিট পর্যন্ত খালেদা জিয়ার স্বজন এবং বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।
খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা আয়োজনে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানাজা শেষে বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হবেন তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।
বিএনপির চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসছেন ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি। লাখ লাখ মানুষ জানাজায় অংশ নিয়ে এখন মানিক মিয়া এভিনিউতে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.