প্রকাশের তারিখঃ Dec 31, 2025 ইং
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে পাকিস্তান থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিক ঢাকায় অবতরণ করেন।
দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাক স্পিকার। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্রের লড়াইয়ের কথা স্মরণ করেন এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানাতেই তারা এই জানাজায় অংশ নিচ্ছেন বলে জানান।
Copyright © 2026 All rights reserved.