প্রকাশের তারিখঃ Dec 31, 2025 ইং
মায়ের জানাজাস্থলে পৌঁছেছে তারেক রহমান
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর কিছুক্ষণ আগেই কড়া নিরাপত্তায় বেগম খালেদা জিয়ার কফিন জানাজাস্থলে নিয়ে আসা হয়। এখন সেখানে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে।
বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকায় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। ঠিক এই মুহূর্তেই কফিনবাহী ফ্রিজার ভ্যানটি জানাজার নির্ধারিত স্থানে এসে পৌঁছায়। তার পরপরই সেখানে উপস্থিত হন মরহুমার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মায়ের মরদেহ সামনে রেখে তারেক রহমান অত্যন্ত শোকাতুর অবস্থায় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। জানাজায় ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে জানাজাস্থলে এখন লাখো মানুষের পদচারণায় তিল ধারণের ঠাঁই নেই। জানাজা শেষ হওয়ার পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.