প্রকাশের তারিখঃ Jan 1, 2026 ইং
বিটিআরসির নতুন মহাপরিচালক শাহজাদ পারভেজ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। একই আদেশে বর্তমান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামানকে পুনরায় সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
নতুন বছরের প্রথম দিনেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক পদে পরিবর্তন এনেছে সরকার। সংস্থাটির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিনকে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করার মাধ্যমে এই নিয়োগ নিশ্চিত করা হয়।
অন্যদিকে, বিটিআরসির বর্তমান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামানকে তার পূর্বের কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে বলে সরকারি ওই আদেশে জানানো হয়েছে।
Copyright © 2026 All rights reserved.