প্রকাশের তারিখঃ Jan 2, 2026 ইং
দাদির কবরে জাইমা রহমানের শ্রদ্ধা ও জিয়ারত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমান।
শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি রাজধানীর জিয়া উদ্যানে যান। গত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এই বর্ষীয়ান নেত্রী।
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) চিরনিদ্রায় শায়িত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন জাইমা রহমান। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের সাথে নিয়ে তিনি সমাধিতে উপস্থিত হন। এ সময় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
উল্লেখ্য, দীর্ঘ ৩৭ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) মৃত্যুবরণ করেন বিএনপি চেয়ারপারসন। এরপর গত বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে লাখো মানুষের উপস্থিতিতে তাকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হয়।
প্রিয় নেত্রীকে হারানোর শোকে এখনো স্তব্ধ রাজনৈতিক অঙ্গন ও তার পরিবারের সদস্যরা। আজ জাইমা রহমানের উপস্থিতির সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
Copyright © 2026 All rights reserved.