প্রকাশের তারিখঃ Jan 3, 2026 ইং
স্বাক্ষরে অমিল: আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন বাতিল
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
দলীয় মনোনয়নপত্রে স্বাক্ষরের গড়মিল থাকায় শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন জাতীয় পার্টির বর্ষীয়ান নেতা আনিসুল ইসলাম মাহমুদ। তবে শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিন তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী হাকিম হেদায়েত উল্যাহ জানান, আনিসুল ইসলাম মাহমুদ তার মনোনয়নপত্রের সাথে যে দলীয় প্রত্যয়নপত্র জমা দিয়েছেন, সেখানে থাকা স্বাক্ষরের সাথে নির্বাচন কমিশনে সংরক্ষিত দলীয় প্রধানের স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। এই আইনি ত্রুটির কারণেই তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, হাটহাজারী উপজেলা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ ও ২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে এবার মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আনিসুল ইসলাম মাহমুদ এই আসনের বর্তমান সংসদ সদস্য ছিলেন। মনোনয়নপত্র বাতিল হওয়ায় নির্বাচনী সমীকরণে বড় ধরণের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। তবে তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।
Copyright © 2026 All rights reserved.