প্রকাশের তারিখঃ Jan 3, 2026 ইং
হাসপাতালে ভর্তি ড. কামাল হোসেন, অবস্থা স্থিতিশীল
গণফোরামের ইমেরিটাস সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। ফুসফুসের জটিলতা নিয়ে গত শুক্রবার তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলের নেতারা।
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ও বিশিষ্ট আইনজীবী ৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন ফুসফুসের সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানান, ড. কামাল হোসেন বর্তমানে হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন, পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হলে দ্রুতই তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।
প্রবীণ এই রাজনীতিকের সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্য, ১৯৭২ সালের সংবিধান প্রণয়নসহ বাংলাদেশের বিচার বিভাগ ও রাজনীতিতে ড. কামাল হোসেনের দীর্ঘ ও গৌরবময় অবদান রয়েছে।
Copyright © 2026 All rights reserved.