প্রকাশের তারিখঃ Jan 3, 2026 ইং
হাসপাতালে মোস্তফা জামাল হায়দারকে দেখতে গেলেন মির্জা ফখরুল
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারকে দেখতে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে তিনি হাসপাতালে গিয়ে বর্ষীয়ান এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে যান। সেখানে তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, ব্যারিস্টার মোস্তফা জোবায়ের হায়দার, যুগ্ম মহাসচিব এ এস এম শামীম, সাংগঠনিক সম্পাদক মামুনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১২ দলীয় জোটের শীর্ষ নেতা মোস্তফা জামাল হায়দার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তার অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার সুস্থতা কামনা করছেন।
Copyright © 2026 All rights reserved.