প্রকাশের তারিখঃ Jan 5, 2026 ইং
গুজব ঠেকাতে সরকারের হটলাইন চালু,
জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ছড়িয়ে পড়া গুজব এবং বিভ্রান্তিকর তথ্য (মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন) প্রতিরোধে বিশেষ হটলাইন সেবা চালু করেছে সরকার।
সোমবার (৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। এখন থেকে ভুক্তভোগী ও সচেতন নাগরিকরা সরাসরি ফোন বা ই-মেইলের মাধ্যমে এ সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন।
ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব ও অপপ্রচার রোধে কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার দুপুর আড়াইটার দিকে প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজে জানানো হয়, গুজব বা যে কোনো ধরণের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে অভিযোগ গ্রহণের জন্য ০১৩০৮৩৩২৫৯২ নম্বরটি হটলাইন হিসেবে চালু করা হয়েছে। এছাড়াও নাগরিকরা চাইলে notify@ncsa.gov.bd ঠিকানায় ই-মেইল করার মাধ্যমেও তাদের অভিযোগ লিপিবদ্ধ করতে পারবেন।
সামনে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো পক্ষ সাইবার স্পেসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য একটি ‘কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটি মূলত নির্বাচন কেন্দ্রিক অপপ্রচার এবং ভুয়া খবর শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেবে।
সরকারের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়বে এবং অনলাইনে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.