প্রকাশের তারিখঃ Jan 6, 2026 ইং
লোহাগাড়ায় ভটভটির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির ধাক্কায় রেজাউল করিম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পদুয়া সিকদার দীঘিরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাসিন্দা।
চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পদুয়া সিকদার দীঘিরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদের ছেলে। পেশায় তিনি একজন নির্মাণ শ্রমিক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে সাতকানিয়ার বাজালিয়া থেকে তিন ভাই মোটরসাইকেলযোগে চকরিয়া যাচ্ছিলেন। লোহাগাড়ার পদুয়া এলাকায় পৌঁছালে তারা একটি চট্টগ্রামমুখী বাসকে ওভারটেক করার চেষ্টা করেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ভটভটির সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রেজাউল করিম।
খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস এবং দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক রুহুল আমিন জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাইফুল ইসলাম/রাজধানী
Copyright © 2026 All rights reserved.