এন রায় রাজা: একদিকে গত ১৫ দিন ধরে দেশের সর্বএ এলপিজি গ্যাসের ব্যাপক ঘাটতি, দামে আগুন, পাওয়াই যাচ্ছে না। ১২০০ টাকার সিলিণ্ডার গত ডিসেম্বরে ১৮০০, জানুয়ারীর প্রথমে ২০০০, এখন ২২০০ টাকা পর্যন্ত চোরাই বা গোপনে বিক্রি করা হচ্ছে। অনেক সময় তাও পাওয়অ যাচ্ছে না। । এদিকে বাজারে ডিলােররা বলছেন তাদের স্টকে কোন গ্যাস সিলিণ্ডার নেই, কোন কোম্পানী সাপ্লাই দিচ্ছে না বলে স্পষ্ট জানাচ্ছেন তারা। আবার দেশজুড়ে এলপিজি নিয়ে হাহাকার, বাজার থেকে উদাহ., যেন সোনার হরিন। দাম লাফিয়ে ডাবল, এত বেশী কারসাজি কোন পণ্যে দেখা যায়নি বলে. জানিয়েছেন লাখ মানুষ। কেননা দেশের ৭০ শতাংশ মানুষ জ্বালঅনী হিসেবে এলপিজির ওপর নির্হরশীল। অথচ এই অসম্ভভ কারসাজি কারা করছেন, কারা এ অসাধু ব্যবসায়ী তাদের সনাক্ত করতে কেউ নেই, সরকার বা জ্বালানী মন্ত্রণালয় উদাসীন।
অনেকেই গ্যাসের অভাবে রেস্টুরেন্টে থেকে কেনা খাবার খেতে বাধ্য হচ্ছে। অনেকেই আবার বাধ্য হয়ে ইলেকট্রিক চুলাও কিনে ফেলেছেন বলে জানান।
রামপুরার গ্যাস ডিলার ইকবাল হোসেন বলেন, গত তিন দিন আগে ৫ টি গ্যাস পেয়েছিলাম ডিলঅরের কাছ থেকে। রাত দুটোর সময় গোপনে তা এনে ভোরে চুরি করে নিজস্ব গ্রাহকদের কাছে বিক্রি করেছি ২২০০ টাকা করে। এখন আমার মত প্রায় সব দোকানেই গ্যাস সিলিণ্ডার নেই। তাই দোকান বন্ধ করে পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছে। তিনি বলেন, যা দু চারটে পাওয়া যাচ্ছে তাও রাতের আধারে ২০০ টাকা ২২৫০ টাকা পর্যন্ত নিচ্ছে অনেকে। নির্বাচন পর্যন্ত এভাবে চলবে, এটা কৃত্রিম অভাব কিনা সেটা সে জানাতে পারেননি তিনি । তবে বাজারে গ্যাসের জন্য হাহাকার, সেটা সর্বজন বিদিত।
সূত্র অনুযায়ী বেসরকারীভাবে বসুন্ধরা এলপিজি, এনার্জিপ্যাক, বেক্সিমকো, পেট্রগ্যাজ, যমুনা, টোটাল গ্যাস, ওরিয়ন, ওমেরা এবং বাংলাদেশ অক্সিজেন কোম্পানিসহ (বিওসি) ৪৪ কোম্পানি বাজারে এলপিজি সরবরাহ করে। এছাড়া আরও প্রায় একশ’ কোম্পানিকে এলপিজি সরবরাহের লাইসেন্স দেয়া হয়েছে। বিপিসির তথ্য মতে, দেশে বর্তমানে বছরে প্রায় তিন থেকে চার লাখ টন গ্যাস প্রয়োজন হয়। কিন্তু সরবরাহ করা হচ্ছে গড়ে প্রায় ৮০ থেকে ৮৫ হাজার মেট্রিক টন।
তবে বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধসহ ইসরাইল, প্যালেস্টাইন যুদ্ধ ও আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু নীতি পরিবর্তনের কারণে জাহাজে করে যে এলপিজি বাংলাদেশে আমদানী হত তা বিঘ্নিত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এরই মধ্যে আজ মঙ্গলবার জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গৃহস্থালীর রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) 'ঘাটতি নেই' দাবি করে বলেছেন ,'কারসাজির' কারণে সংকট দেখ দিলেও আস্তে আস্তে দাম কমে আসবে বলে তিনি মনে করেন।
ফাওজুল কবির খান বলেন, এলপিজি তো আমদানি করে বোতলজাত করা হয়। সেই আমদানি গত মাসের তুলনায় এ মাসে বেশি। সুতরাং সেই দিক থেকে এই ধরনের কোনো ঘাটতি হওয়ার কথা না। আজ মঙ্গলবার (৬ জানুয়ারী) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন জ্বালানি উপদেষ্টা।
তিনি বলেন সিলিন্ডার গ্যাসের ব্যবসার ৯৮ শতাংশ বেসরকারি খাতের হাতে। সরকারি কোম্পানি ইস্টার্ন রিফাইনারি মাত্র ২ শতাংশ উৎপাদন করে।
যেসব বেসরকারি কোম্পানি এলপিজি সিলিন্ডার বাজারজাত করে, তাদের ওপর মন্ত্রণালয়ের খুব বেশি ‘নিয়ন্ত্রণ নেই’ মন্তব্য করে উপদেষ্টা বলেন, সেজন্য তিনি প্রথমে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং জ্বালানি সচিবের সঙ্গে বৈঠক করেন।
এরপর সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি সচিব এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে বৈঠক করেন। সেখানেই উঠে আসে যে গত মাসের তুলনায় এ মাসে বেশি এলপিজি আমদানি হয়েছে। সুতরাং এখানে ইয়ের কোনো কারণ নেই—মানে এই দাম যে অস্বাভাবিক ইয়ে হয়েছে এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এজন্য ব্যবস্থা নিচ্ছে, জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে।
পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জ্বালানি বিভাগ থেকে একটি প্রতিনিধি দলকে চট্টগ্রামে পাঠানোর কথা তুলে ধরে ফাওজুল কবির খান বলেন, “আমরা ঢাকাতেও এটা ইয়ে করব। তো আমরা আশা করতেছি যে এইটা যে একটা সাময়িক যে ইয়ে হয়েছিল, এটা আস্তে আস্তে কমবে।"
বিইআরসি জানুয়ারি মাসের জন্য এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা করেছে। কিন্তু কমিশনের ঠিক করে দেওয়া দামে বাজারে এলপিজি পাওয়া যায় না। এখণ ২ হাজারের ওপরে বিক্রি হচ্ছে, তাই পাওয়া যাচ্ছে না।সরবরাহ সংকটের কথা বলে গত এক মাস ধরেই প্রতি সিলিন্ডারে ৮০০ থেকে ১ হাজার টাকা বেশি রাখছেন বিক্রেতারা।
এলপিজির বাজারে কারা কারসাজি করছে–এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কারসাজি করছে এইটা হচ্ছে, ওই যারা কি বলে যে যারা খুচরা বিক্রেতা কিংবা যারা ইয়ে করে আরকি—হোলসেলার এবং রিটেইলার যারা তারা।
বাজার নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং ভোক্তা অধিকার অধিদপ্তর কাজ করছে তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন জায়গায় জরিমানা করা হচ্ছে।
"দাম স্বাভাবিক হবে। ইনশাআল্লাহ, আমরা আশা করতেছি এটা স্বাভাবিক হবে এবং আমরা এই পরিস্থিতিটাকে মনিটর করতেছি যেটা আমাদের জ্বালানি সচিব বললেন যে আমরা চট্টগ্রামে লোক পাঠাইছি। আমরা বিভিন্ন জায়গায় লোক পাঠাব এবং আমরা এটা যাতে স্বাভাবিক পর্যায়ে চলে আসে এজন্য আমরা সরকার সবকিছু করবে।
উপদেষ্টা বলেন, এখন ঘাটতি না থাকলেও পরবর্তীতে সংকট তৈরি হতে পারে, তাই সরকার এখনই সুরাহা করার চেষ্টা করছে।
তবে আরেকটা জিনিস আছে এখানে, যেটা আপনাদের হয়তো জানা দরকার। সেটা হচ্ছে যে ওই যে কিছু নিষেধাজ্ঞার কারণে কিছু জাহাজের উপরে একটা নিষেধাজ্ঞা আছে সেজন্য কিছু জাহাজীকরণে সমস্যা আছে।
তো সেগুলো আমরা দেখতেছি যে জাহাজীকরণের সমস্যাটা যাতে ইয়ে না হয় কিন্তু বর্তমানে কিংবা এই মাসে এটার হওয়ার কোনো প্রতিক্রিয়া নাই। কিন্তু ভবিষ্যতের জন্য আমরা এই জাহাজীকরণের যে সমস্যা আছে সেটাকেও আমরা দেখার চেষ্টা করতেছি।
এদিন ক্রয় কমিটির বৈঠকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত হয়।
বাংলাদেশে দ্রুতগতিতে বাড়ছে তরলীকৃত জ্বালানি গ্যাস বা এলপিজি গ্যাসের চাহিদা। বিশ্ব তরলীকৃত জ্বালানি গ্যাস সমিতি বা ডব্লিউএলপিজিএ মনে করছে ২০২৫-২৬ সালের মধ্যে বাংলাদেশে এই গ্যাসের চাহিদা বছরে ৩০ লাখ টন ছাড়িয়ে যাবে। সম্প্রতি এশিয়া এলপিজি সামিট এর সমাপনী অনুষ্ঠানে ডব্লিউএলপিজিএর পরিচালক ডেভিড টেইলর এই তথ্য দেন। তবে এই বিপুল পরিমাণ গ্যাসের চাহিদা মেটাতে এবং সকল ধরনের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের আরও কিছু অবকাঠামোগত উন্নয়ন দরকার বলে মনে করেন ডেভিড টেইলর। তেলের উপজাতের মধ্যে বিউটেন ও প্রপেনের সংমিশ্রণে তৈরি করা হয় এলপিজি। এরপর এটি ট্যাংকারে সংরক্ষণ করে সিলিন্ডারে দিয়ে বাজারজাত করা হয়। আমদানির ক্ষেত্রে সরাসরি জাহাজে করে এই গ্যাস আনা হয়। এরপর ট্যাংকারে সংরক্ষণ করে বোতলজাত করে বিক্রি করা হয়। সরকারীভাবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কোম্পানিগুলো এলপিজি সরবরাহ করে। বেসরকারীভাবে বসুন্ধরা এলপিজি, এনার্জিপ্যাক, বেক্সিমকো, পেট্রগ্যাজ, যমুনা, টোটাল গ্যাস, ওরিয়ন, ওমেরা এবং বাংলাদেশ অক্সিজেন কোম্পানিসহ (বিওসি) ৪৪ কোম্পানি বাজারে এলপিজি সরবরাহ করে। এছাড়া আরও প্রায় একশ’ কোম্পানিকে এলপিজি সরবরাহের লাইসেন্স দেয়া হয়েছে। বিপিসির তথ্য মতে, দেশে বর্তমানে বছরে প্রায় তিন থেকে চার লাখ টন গ্যাস প্রয়োজন হয়। কিন্তু সরবরাহ করা হচ্ছে গড়ে প্রায় ৮০ থেকে ৮৫ হাজার মেট্রিক টন।
তবে বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধসহ ইসরাইল, প্যালেস্টাইন যুদ্ধ ও আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু নীতি পরিবর্তনের কারণে জাহাজে করে যে এলপিজি বাংলfদেশে আমদানী হত তা বিঘ্নিত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।