প্রকাশের তারিখঃ Jan 6, 2026 ইং
ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমান : বিএনপি সরকার গঠন করবে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মতবিনিময় করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় এ মতবিনিময় শুরু হয়ে শেষ হয় ১টায়।
এ আসনের চারটি থানার মধ্যে আজ মঙ্গলবার তিনি মতবিনিময় করেন বনানী থানার নেতাকর্মীরা সঙ্গে। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ থানা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে নাছির উদ্দিন জানান, নির্বাচন নিয়ে এটি ছিল ধারাবাহিক মিটিংয়েরই অংশ বিশেষ। তারেক রহমান ঢাকা-১৭ আসনে ভোটারদের কী কী সমস্যা আছে, তা চিহ্নিত করে সেই বিষয়ে ভোটারদের অঙ্গীকার দেবেন বলে জানান। এছাড়া বিকালেও তারেক রহমানের সাথে আরেকটি নির্বাচনী বৈঠক রয়েছে বলেও জানান তিনি।
তারেক রহমান ১৭ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের বিএনপি প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বাণ জানান। তিনি বলেন, একমাত্র বিএনপিই পারে দেশের উন্নয়ন করতে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। দেশের আসছে জাতীয় নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিএনপিই দেশের ক্ষমতায় ফিরছে বলে বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা সেখানে মত প্রকাশ করেন।
Copyright © 2026 All rights reserved.