প্রকাশের তারিখঃ Jan 6, 2026 ইং
মোস্তাফিজ : ভারতের সঙ্গে রাজনৈতিক প্রভাব অর্থ-বাণিজ্যে পড়বে না
নিজস্ব প্রতিবেদক: ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কারণে দেশের অর্থ-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ক্রিকেটার মুস্তাফিজকে নিয়ে যেটি ঘটেছে সেটি দুঃখজনক। এমন বিষয়ের শুরুটা কিন্তু আমরা করিনি। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না।
অর্থ উপদেষ্টা মনে করেন, দুই দেশের বসেই রাজনৈতিক ঝামেলার বিষয়টির মীমাংসা করতে হবে। তিনি জানান, বর্তমান টানাপোড়েন দুদেশের রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করবে না।
এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পৃথকীকরণ অন্তর্বর্তী সরকারের সময়েই বাস্তবায়িত হবে বলেও জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, মোস্তাফিজের বিষয়টির সঙ্গে অর্থ বাণিজ্যের তেমন কোন প্রভাব পড়বে না, যেমন চলছে তেমন চলবে রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক বলে জানান তিনি।
Copyright © 2026 All rights reserved.