প্রকাশের তারিখঃ Jan 6, 2026 ইং
তারেক রহমানের সাথে ইইউ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (৬ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।
তবে বিএনপির একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দেশে আগামী ত্রয়োদশ নির্বাচন ফেয়ারও ফ্রি হবে এসব বিষয়ে অল্পবিস্তর আলোচনা হয়েছে, ইইউ এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।
Copyright © 2026 All rights reserved.