প্রকাশের তারিখঃ Jan 8, 2026 ইং
‘ভারতে খেলা নিরাপদ নয়’: আইসিসিকে নতুন চিঠি বিসিবির
নিজস্ব প্রতিবেদক: কেন ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলাটা বাংলাদেশের জন্য অনুকূলে নেই, সে বিষয়ে বিস্তারিত জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি আইসিসিকে আজ বৃহষ্পতিবার ( ৮ জানুয়ারী) আরও একটি ই-মেইল পাঠিয়েছে। আজ বিকেল ৪টা নাগাদ এই চিঠি পাঠিয়েছে বলে বিসিবি সূত্রে জানা গেছে।
চিঠিতে কেন ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলাটা বাংলাদেশের জন্য অনুকূলে নেই সে বিষয়ে সবিস্তারে জানিয়েছে বিসিবি। সেই মেইলে যোগ করা হয়েছে প্রয়োজনীয় ডকুমেন্ট ও রেফারেন্সও। তবে এই মেইলের জবাব এখনই মিলবে না। আগামী ১০ জানুয়ারি এই ইস্যুতে আইসিসির সিদ্ধান্ত জানতে পারবে বিসিবি।
গত বিসিবির আইসিসিকে ভারতে গিয়ে খেলতে অপারগতা জানিয়ে একটি ই-মেইল করে। এই মেইল দেওয়ার পেছনে বড় কারণ ছিল বিসিসিআইয়ের সিদ্ধান্ত। বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে ‘নির্দেশ’ দেয়।
আইপিএল নিলামে গত ডিসেম্বরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর। বিসিসিআইয়ের নির্দেশনার পরে কলকাতা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপরই বিসিবি এই সিদ্ধান্ত নেয়।
এরপর আইসিসি একটি ফিরতি মেইল দেয় গত মঙ্গলবার ৷ যেখানে আইসিসি বোর্ডের কাছে নিরাপত্তা শঙ্কা নিয়ে বিস্তারিত জানতে চায়। সেই মেইলের জবাব আজ দিল বিসিসি।
Copyright © 2026 All rights reserved.