প্রকাশের তারিখঃ Jan 9, 2026 ইং
কুমিল্লায় তিন বাহনের সংঘর্ষ,দগ্ধ ৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: দাউদকান্দি উপজেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে এ সংঘর্ষে দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা পুলিশ জানিয়েছে, দাউদকান্দি উপজেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের পর চারজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, দুর্ঘটনার পর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এটা মোটরসাইকেলের জ্বালানির ট্যাংকার থেকে হতে পারে। এতে পুরো বাসে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এসে আগুন নিয়ন্ত্রণ করে। পরে বাসে একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর মরদেহ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
Copyright © 2026 All rights reserved.