প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
যুক্তরাষ্ট্রের অস্থিরতা: ২০২৬ বিশ্বকাপ বয়কটের ডাক
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা ২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজনের ওপর বড় ধরনের ছায়া ফেলেছে। মিনিয়াপোলিসে এক অভিবাসীকে গুলি করে হত্যার ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার লঙ্ঘন ও নিরাপত্তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। জাতিসংঘ স্বীকৃত সংস্থার নির্বাহী পরিচালকসহ অনেক অধিকারকর্মী ইতিমধ্যে বিশ্বকাপ বয়কটের আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের উত্তর মিনিয়াপোলিসে আইসিই (ICE) এজেন্টের গুলিতে রেনি গুড নামে এক ব্যক্তি নিহত হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। পিভিএ প্যাট্রিয়টিক ভিশনের নির্বাহী পরিচালক মোহামাদ সাফা নিজের বিশ্বকাপের টিকিট বাতিল করে ঘোষণা দিয়েছেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য মোটেও নিরাপদ নয়। তার আশঙ্কা, আইসিই যে কাউকে কোনো অভিযোগ ছাড়াই দীর্ঘদিনের জন্য আটকে রাখতে পারে।
শুধু সাফা নন, যুক্তরাষ্ট্রের গ্রিন পার্টির সাবেক নেতা আজামু বারাকা এবং হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলোও দেশটির জননিরাপত্তার অতিরিক্ত সামরিকীকরণ নিয়ে প্রশ্ন তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বয়কট দ্য ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপ’ নামে একটি প্রচারণাও জোরদার হচ্ছে। আন্দোলনকারীদের মতে, বর্তমান মার্কিন প্রশাসনের নীতি বিশ্বকাপের সার্বজনীন চেতনার সঙ্গে সাংঘর্ষিক। যদিও রিপাবলিকান প্রশাসন এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে, তবে নিরাপত্তা সংকটের এই আলোচনা ফিফার ওপর বড় চাপ সৃষ্টি করতে পারে।
Copyright © 2026 All rights reserved.