প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
আর্থিক লুটতন্ত্র আর ফিরতে দেওয়া হবে না: গভর্নর
ব্যাংক খাতে লুটপাটের সংস্কৃতি চিরতরে বন্ধ করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
শনিবার (১০ জনিুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন, আর্থিক খাতে সুশাসন ফেরাতে নতুন 'ইসলামি ব্যাংকিং আইন' প্রণয়ন করা হচ্ছে। সুনির্দিষ্ট কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের লুটপাটের কারণে এই খাত ক্ষতিগ্রস্ত হলেও জনগণের আস্থা এখনো অটুট রয়েছে।
আন্তর্জাতিক ইসলামি ফাইন্যান্স ও ব্যাংকিং কনফারেন্সের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর ড. আহসান এইচ মনসুর আর্থিক খাতের সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, ইসলামি ব্যাংকগুলো সাধারণ ব্যাংকের সঙ্গে পাল্লা দিয়ে আমানতকারীদের মুনাফা দিলেও সুশাসনের অভাবে বিপুল অর্থ পাচারের সুযোগ তৈরি হয়েছিল। তবে আশার কথা হলো, গত এক বছরে সবচেয়ে বেশি আমানত এসেছে ইসলামি ব্যাংকগুলোতে এবং 'ইসলামি ব্যাংক বাংলাদেশ' কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা ফেরত দিতে শুরু করেছে।
গভর্নর আরও জানান, ঋণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ করে শরিয়াহ বোর্ডগুলোকে আরও শক্তিশালী ও নির্ভীক হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, "বোর্ডের সদস্যদের চাকরির ভয় করলে চলবে না।" স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একটি পূর্ণাঙ্গ আইনি কাঠামো তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলেও তিনি উল্লেখ করেন।
Copyright © 2026 All rights reserved.