প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
সব সরকারি অফিসে ‘গণভোটের লোগো’ ব্যবহারের জরুরি নির্দেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব সরকারি দপ্তরে নতুন লোগো ব্যবহারের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন থেকে সব ধরনের দাপ্তরিক চিঠিপত্র এবং অফিসের দৃশ্যমান স্থানে এই লোগো ও ব্যানার প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেশের সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, নির্বাচন ও গণভোট শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের দাপ্তরিক পত্রযোগাযোগের ওপরের ডান পাশে নির্দিষ্ট লোগোটি ব্যবহার করতে হবে।
এর আগে গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছিল। সেই প্রেক্ষিতেই এই নির্দেশনা জারি করা হয়েছে। লোগো ব্যবহারের পাশাপাশি অফিসগুলোতে দৃষ্টিনন্দন স্থানে গণভোট ও নির্বাচন সংক্রান্ত ব্যানার প্রদর্শনের জন্যও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত নির্বাচনী জনসচেতনতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় আয়োজনের গুরুত্ব তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
Copyright © 2026 All rights reserved.