প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
গুলশানে তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় নানা ইস্যুতে এই আলোচনা চলছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে পৌঁছান। বৈঠকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পাশাপাশি উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
দেশের আসন্ন জাতীয় নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে এই উচ্চপর্যায়ের সাক্ষাৎটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্যসূচি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আলোচনা শেষে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমকে বিস্তারিত ব্রিফিং করা হতে পারে।
Copyright © 2026 All rights reserved.