প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
গণভোটের প্রচারণা মসজিদে মসজিদে ইউএনও
নিজস্ব প্রতিবেদক: বড়লেখায় বিভিন্ন মসজিদে মসজিদে গিয়ে গণভোটের প্রচারণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। জুমার নামাজের পর মুসল্লিদের জড়ো করে তিনি গণভোটের গুরুত্ব ও নিয়মাবলী বুঝিয়ে দেন এবং নির্বাচন কমিশনের ছাপানো এ সংক্রান্ত লিফলেট বিতরণ করেন।
উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান জামে মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের জড়ো করে তিনি গণভোট ২০২৬ সংক্রান্ত সচেতনতামূলক বক্তব্য দেন।
তিনি বলেন, দেশের চাবি আপনাদের হাতে। আপনাদের মতামতের ভিত্তিতেই সংস্কার ও পরিবর্তন নির্ধারিত হবে। আগামী নির্বাচন গণমানুষের নির্বাচন নিশ্চিত করতে চায় সরকার। শনিবার বিকাল পর্যন্ত তিনি বিভিন্ন মসজিদে গিয়ে সাধারণ জনগণ ও মুসল্লিদের মধ্যে গণভোট ২০২৬-এর উদ্বুদ্ধকরণ লিফলেট বিতরণ করেন।
Copyright © 2026 All rights reserved.