প্রকাশের তারিখঃ Jan 12, 2026 ইং
আমলাতন্ত্রের একটি অংশ অনেক বেশি ক্ষমতাশালী: টিআইবি
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের একটি অংশ বেশি ক্ষমতাশালী বলে জানিয়েছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, উপদেষ্টা পরিষদ কোন কাগজে স্বাক্ষর করবে, কোন সিদ্ধান্ত গ্রহণ করবে, তা উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিতে পারে না। আমলাতন্ত্রের ভেতরের অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তিরা এ সিদ্ধান্ত নেন। সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই সনদ লঙ্ঘন করে পরবর্তী সরকারকে লঙ্ঘনের পথ দেখিয়েছে।
অধ্যাদেশ প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, সামান্য কয়েকটি ব্যতিক্রম ছাড়া সরকার একতরফাভাবে অংশীজনদের সম্পৃক্ত না করে অধ্যাদেশ প্রণয়ন করেছে। কোনও কোনও ক্ষেত্রে খসড়া অধ্যাদেশ স্বল্প সময়ের জন্য লোকদেখানো ভাবে ওয়েবসাইটে প্রকাশ করে দায় কাটানো হয়েছে।
Copyright © 2026 All rights reserved.