প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
ফিলিস্তিন ও সুদানের শিশুদের সহায়তায় তারকাদের ৫৪ লাখ ডলার
ফিলিস্তিন ও সুদানের যুদ্ধবিধ্বস্ত শিশুদের সহায়তায় লস অ্যাঞ্জেলেসে আয়োজিত একটি কনসার্ট থেকে ৫.৪ মিলিয়ন (৫৪ লাখ) ডলার তহবিল সংগ্রহ করা হয়েছে। সুপারমডেল বেলা হাদিদ ও অভিনেতা পেদ্রো পাস্কালের যৌথ উদ্যোগে এবং শিল্পী মুস্তাফা দ্য পোয়েটের সঞ্চালনায় 'আর্টিস্টস ফর এইড' শিরোনামে এই বিশেষ আয়োজনটি সম্পন্ন হয়। সংগৃহীত অর্থ সরাসরি শিশুদের চিকিৎসা ও জরুরি সহায়তায় ব্যয় করা হবে।
সংগীত ও শৈল্পিক শক্তিকে আর্তমানবতার সেবায় বিলিয়ে দেওয়ার লক্ষ্যেই এই বিশাল আয়োজন। কনসার্টে বেলা হাদিদ বলেন, অবিশ্বাস্য সহিংসতা, ক্ষুধা ও উচ্ছেদের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব। জনপ্রিয় পপ তারকা শন মেন্ডেস, ড্যানিয়েল সিজার এবং ওমার অ্যাপোলোসহ ২০ জনেরও বেশি বিশ্বখ্যাত শিল্পী এই মঞ্চে পারফর্ম করেন। অনুষ্ঠানটির অন্যতম চমক ছিল গায়িকা চ্যাপেল রোয়ানের অনাকাঙ্ক্ষিত উপস্থিতি, যা দর্শকদের বাড়তি আনন্দ দেয়।
সংগীতের পাশাপাশি ফিলিস্তিন ও সুদানি বংশোদ্ভূত কবিরা তাদের কবিতার মাধ্যমে রাজনৈতিক ও মানবিক বার্তা পৌঁছে দেন। বিশেষ করে ফিলিস্তিন চিলড্রেনস রিলিফ ফান্ডের দুই শিশুর উপস্থিতি সবার মন জয় করে নেয়। আয়োজক মুস্তাফা জানান, শিল্পীর আসল শক্তি তার সংগীতে নয়, বরং মানুষের প্রতি সহমর্মিতা ছড়িয়ে দেওয়ার ক্ষমতার মধ্যে নিহিত। এই তহবিল ফিলিস্তিন ও সুদানের শিশুদের জন্য একটি বড় আন্তর্জাতিক সহায়তার নজির হিসেবে দেখা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.