প্রকাশের তারিখঃ Jan 15, 2026 ইং
এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে এই রুটিন প্রকাশ করা হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রকাশিত সূচি অনুযায়ী, ২১ এপ্রিল তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২০ মে। এরপর ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এই রুটিনে জানানো হয়, গত কয়েক বছরের মতো এবারও নির্ধারিত সময়ে পরীক্ষা নিতে না পারায় সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
সচরাচর ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষা শুরু হলেও বিশেষ পরিস্থিতির কারণে এবার এপ্রিলকে বেছে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত রুটিন সংগ্রহ করতে পারবেন।
Copyright © 2026 All rights reserved.