প্রকাশের তারিখঃ Jan 15, 2026 ইং
বাংলাদেশকে বন্ধু বলতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত: রাষ্ট্রদূত
বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, আজ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশকে বন্ধু বলতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।
ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশকে বন্ধু বলতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। ৫০ বছরেরও বেশি সময়ের অংশীদানত্বে আমরা আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াতে, দুই দেশের মানুষের উপকার হয় এমন অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে এবং আমাদের দুই দেশের সার্বভৌমত্বকে সম্মান ও শক্তিশালী করতে একসাথে কাজ করেছি।
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় করতে চায় জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এই কাজ চালিয়ে যেতে এবং যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করতে আমি আগ্রহী।
Copyright © 2026 All rights reserved.