প্রকাশের তারিখঃ Jan 16, 2026 ইং
জোট ভেঙে একক ভোটের পথে চরমোনাই পীর
আসন বণ্টন নিয়ে দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘নির্বাচনী ঐক্য’ ত্যাগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে দলটি স্পষ্ট করেছে যে, তারা আসন্ন নির্বাচনে কারো সাথে জোটে থাকছে না। ইতোমধ্যে ২৬৮টি আসনে নিজেদের প্রার্থীর নাম চূড়ান্ত করেছে চরমোনাই পীরের এই দল।
ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান জানিয়েছেন, তারা এককভাবে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। ২৬৮টি আসনে দলীয় প্রার্থী দেওয়ার পাশাপাশি বাকি আসনগুলোতেও বিশেষ কৌশলে যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে দলটি।
উল্লেখ্য, গত রাতে জামায়াত নেতৃত্বাধীন ১০ দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করলেও ইসলামী আন্দোলনের জন্য ৪৭টি আসন ফাঁকা রেখেছিল। তবে আসন নিয়ে বনিবনা না হওয়ায় গতকালের বৈঠক ও সংবাদ সম্মেলন বর্জন করে আজ নিজস্ব অবস্থানের কথা জানাল ইসলামী আন্দোলন। এর ফলে নির্বাচনী সমীকরণে বড় ধরণের পরিবর্তন আসার সম্ভাবনা দেখা দিয়েছে।
Copyright © 2026 All rights reserved.