ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে তিন যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে দুইজন এবং আহত হয়েছে অন্তত ১২ যাত্রী।
শনিবার (১৭ডিসেম্বর)
সকাল ৭টায় ওসমানীনগর এলাকার দয়ামীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিশ্চিত করেছেন শেরপুর
হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান।
নিহতরা হলেন- শ্যামলী
পরিবহনের সুপারভাইজার মজিবুর রহমান (৫৫)। তিনি শরিয়তপুর জেলার নগরিয়া উপজেলার দশাই
হাওলাদার গ্রামের হযরত আলীর ছেলে। অন্যজন ওসমানীনগরের কুরুয়া গ্রামের ময়না রবি দাশের
ছেলে বকুল রবি দাস (২৮)।
হাইওয়ে পুলিশ সূত্রে
জানা গেছে, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সঙ্গে
গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের
মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।