প্রকাশের তারিখঃ Jan 18, 2026 ইং
অভিষেকেই নবীর ছেলের ব্যাটে ঝড়, রেকর্ড সংগ্রহ নোয়াখালীর
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো খেলতে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল। তার ব্যাটে ভর করেই রেকর্ড রান করেছে নোয়াখালী এক্সপ্রেস।
রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৮৪ রান করে নোয়াখালী। বিপিএলের ইতিহাসে এটিই তাদের দলীয় সর্বোচ্চ। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া দলটি টস হেরে ব্যাট করতে নামে। তবে ধীর গতির ব্যাট করা নোয়াখালীর রহমত আলী ও জাকের আলী দ্রুত বিদায় নেন।
এরপর তৃতীয় উইকেট জুটিতে পাকিস্তানের হায়দার আলীর সঙ্গে হাল ধরেন ইসাখিল। তারা ৭৪ বলে ১৩৭ রান তুলে অবিচ্ছিন্ন থাকেন।
নোয়াখালীর ১৫ ওভার শেষে রান ছিল ২ উইকেটে ৯৮। তবে পরের পাঁচ ওভারে দলটি করেছে ৭৫ রান। যার মধ্যে ২৮ রানই আকিফ জাভেদের করা শেষ ওভার থেকে এসেছে।
হাসান ইসাখিল ইনিংস ওপেন করতে নেমে মাঠ ছেড়েছেন ৭২ বলে ১০৭ রানে অপরাজিত থেকে। তিনি ফিফটি করতে খেলেছিলেন ৫০ বল, তবে পরের পঞ্চাশ করেছেন মাত্র ২০ বলে। হায়দার আলী ৩২ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন।
১০ ওভারে ৪৭ রান থাকা নোয়াখালী শেষ দশ ওভারে করেছে ১২৬ রান।
Copyright © 2026 All rights reserved.