প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
গণভোট সফল করা সবার দায়িত্ব: জ্বালানি উপদেষ্টা
আসন্ন গণভোট কেবল সরকারের একার বিষয় নয়, বরং এটি সফল করা দেশের প্রতিটি নাগরিক ও রাজনৈতিক দলের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের পৌর শহীদ স্মৃতি উদ্যানে ‘ভোটের গাড়ি’ প্রচারণার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। জনগণকে ভোটকেন্দ্রে উৎসাহিত করতে সরকারের উপদেষ্টারা বর্তমানে বিভিন্ন জেলা সফর করছেন বলেও তিনি জানান।
টাঙ্গাইলে গণভোটের প্রচারণামূলক সভায় উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, গণভোটের গুরুত্ব ব্যাখ্যা করা এবং ভোটারদের সচেতন করা একটি জাতীয় দায়িত্ব। তিনি জানান, রাজনৈতিক দলগুলোও এই প্রক্রিয়ায় অংশ নিতে সম্মত হয়েছে। আগামী ২২ জানুয়ারির পর সংসদ নির্বাচনের প্রার্থীরা তাদের নিজস্ব প্রচারণার পাশাপাশি গণভোটের বিষয়েও ভোটারদের উদ্বুদ্ধ করবেন।
সাবেক সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে এই গণভোট অপরিহার্য। প্রধান উপদেষ্টার সঙ্গে সাম্প্রতিক বৈঠকে রাজনৈতিক দলগুলো এই প্রচারণায় সংহতি প্রকাশ করেছে। অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.