প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
নির্বাচন ভবনে সিইসি-আইজিপি বৈঠক
আগামী সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। মূলত নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই এই আলোচনার আয়োজন করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ এবং একই দিনে অনুষ্ঠেয় গণভোটের নিরাপত্তা ছক নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে ভোটকেন্দ্রের নিরাপত্তা, চরাঞ্চল ও দুর্গম এলাকায় পুলিশি টহল এবং মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় নিয়ে আইজিপির সাথে সিইসি মতবিনিময় করছেন। বৈঠকে নির্বাচন কমিশনারগণ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকতে পারেন। সারা দেশে নির্বাচনের যে প্রস্তুতি চলছে, তার অংশ হিসেবেই এই উচ্চপর্যায়ের বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.