প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। বিশেষ করে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ। বৈঠকে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা ডক্টর মাহদী আমিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রুশ রাষ্ট্রদূতের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.