প্রকাশের তারিখঃ Jan 22, 2026 ইং
সিলেটে বিএনপির বিশাল নির্সবাচনি জনসভা শুরু
সিলেটে আধ্যাত্মিক নগরীর ঐতিহ্য মেনে মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে আলিয়া মাদ্রাসা মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই বিশাল নির্বাচনি জনসভা শুরু হয়। প্রায় দুই দশক পর সিলেটে নেতার সশরীরে উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ এই সমাবেশের খবর ছড়িয়ে পড়ায় গোটা সিলেট এখন জনসমুদ্রে পরিণত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাতেই বিমানে সিলেট পৌঁছান তারেক রহমান। সেখানে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। বৃহস্পতিবার সকালে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হওয়া এই সমাবেশে সভাপত্বিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
প্রধান অতিথি তারেক রহমানের আগমনে পুরো নগরী ব্যানার, ফেস্টুন, পোস্টার আর ধানের শীষের প্রতিকৃতিতে ছেয়ে গেছে। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ। সকাল হওয়ার আগেই সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হতে থাকেন। লাল-সবুজ পতাকা ও দলীয় ক্যাপ পরে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজপথ।
বক্তারা বলেন, চব্বিশের বিপ্লবের পর এটিই দেশের বাইরে থেকে ফেরার পর তারেক রহমানের প্রথম বড় কোনো নির্বাচনি জনসভা। এই সমাবেশ থেকে তিনি কেবল সিলেট নয়, বরং সারাদেশের নেতাকর্মীদের জন্য বিশেষ নির্বাচনি দিকনির্দেশনা প্রদান করবেন। সিলেট-১ আসনের ধানের শীষের প্রার্থীসহ বিভাগের সকল প্রার্থীদের সাথে এদিন সাধারণ ভোটারদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। নিরাপত্তার জন্য সমাবেশস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও ড্রোন টহল লক্ষ্য করা গেছে।
Copyright © 2026 All rights reserved.