প্রকাশের তারিখঃ Jan 22, 2026 ইং
১ ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা
সরকারের কার্যকর পদক্ষেপের অভাব এবং চরম আর্থিক সংকটের অভিযোগে আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল এই চরম সিদ্ধান্তের কথা জানান।
বিটিএমএ সভাপতি জানান, সুতা উৎপাদনকারী মিলগুলো বর্তমানে অস্তিত্ব রক্ষার সংকটে ভুগছে। ঋণের চাপে মালিকদের অবস্থা শোচনীয় উল্লেখ করে তিনি বলেন, "আমাদের পুঁজি অর্ধেক হয়ে গেছে এবং ব্যাংকের টাকা ফেরত দেওয়ার সক্ষমতাও এখন আর নেই। এমনকি সব সম্পত্তি বিক্রি করেও এই ঋণ শোধ করা সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দীর্ঘ দিন ধরে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে ধরনা দিলেও কোনো সুরাহা মেলেনি। বরং আমলাতান্ত্রিক জটিলতায় দায়িত্ব এড়ানোর ‘পিলো পাসিং’ খেলা চলছে। এমন পরিস্থিতিতে শিল্পকে বাঁচাতে সরকারের কোনো কার্যকর উদ্যোগ না থাকায় বাধ্য হয়েই মিল মালিকরা ১ ফেব্রুয়ারি থেকে সব ফ্যাক্টরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে পোশাক শিল্পের কাঁচামাল সরবরাহ ব্যবস্থা এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।
Copyright © 2026 All rights reserved.