প্রকাশের তারিখঃ Jan 23, 2026 ইং
ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত: ১০ মরদেহ উদ্ধার
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের এক দুর্গম পাহাড়ি অঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ হওয়ার কয়েকদিন পর উদ্ধারকারীরা আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুর্ঘটনাস্থল থেকে বিমানের ধ্বংসাবশেষ ও মরদেহগুলো উদ্ধার করে। নিহতদের মধ্যে ৭ জন ক্রু এবং ৩ জন যাত্রী ছিলেন।
ইন্দোনেশিয়ার বিমান সংস্থা ‘আইএটি’-র একটি এটিআর ৪২-৫০০ টারবোপ্রপ মডেলের উড়োজাহাজ গত ১৭ জানুয়ারি (শনিবার) দুপুর দেড়টার দিকে নিখোঁজ হয়। মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে একটি জরিপ পরিচালনার উদ্দেশ্যে এটি জাকার্তা থেকে উড্ডয়ন করেছিল। যাত্রার কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ কক্ষের সাথে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দীর্ঘ তল্লাশির পর আজ শুক্রবার সকালে দক্ষিণ সুলাওয়াসির মারোস এলাকার বুরুসারাউং পর্বতের কাছ থেকে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। উদ্ধারকারী দলের কর্মকর্তা অ্যান্ডি সুলতান নিশ্চিত করেছেন যে, ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঠিক কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখতে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
Copyright © 2026 All rights reserved.