প্রকাশের তারিখঃ Jan 28, 2026 ইং
বগুড়ায় সেনা অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার: গ্রেফতার ২
বগুড়া প্রতিনিধি
বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে জার্মানিতে তৈরি একটি ৯ এমএম পিস্তল ও দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
সেনাবাহিনী জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়ায় এ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ এক চিহ্নিত সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন এবং তার সহযোগী স্ত্রী জান্নাত আক্তারকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ) বিকাল ৩টার দিকে ক্যাপ্টেন সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে ৪০ বীর-এর একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার আশেকপুর ইউনিয়ন এলাকা থেকে মো. সাজ্জাদ হোসেন (চিহ্নিত সন্ত্রাসী)কে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ হোসেন তার কাছে জার্মানিতে তৈরি একটি ৯ এমএম পিস্তল রয়েছে বলে স্বীকার করে। এরপর তাকে সঙ্গে নিয়ে আভিযানিক দল অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে তার নিজ বাসায় গেলে, তার সহযোগী ও স্ত্রী জান্নাত আক্তার সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পিস্তলটি বাড়ির পাশের একটি নর্দমায় ফেলে দেয়।
পরবর্তীতে অধিনায়কের নেতৃত্বে পরিচালিত দক্ষ সার্চ অপারেশনের মাধ্যমে পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় ওই বাসা থেকে আরও কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সংশ্লিষ্ট সূত্রের বরাত থেকে জানা যায়,নির্বাচনী সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 All rights reserved.