প্রকাশের তারিখঃ Jan 29, 2026 ইং
নির্বাচনে সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে তাতে স্বচ্ছতা থাকবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংবাদ সংগ্রহের কাজ সহজ করবে কমিশন।
এ সময় সাংবাদিক নীতিমালা সংশোধন ও ভোট পর্যবেক্ষণের পাস দেওয়ার অনলাইন পদ্ধতি বাতিল করে তা সহজ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা।
আগামী রবিবার (১ ফেব্রুয়ারি) মধ্যে বিষয়টি সমাধান না হলে সাংবাদিকরা নির্বাচন কাভার করবে কি না তা ভেবে দেখবে বলেও হুঁশিয়ারি দেন।
Copyright © 2026 All rights reserved.