প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং
উজিরপুরে বাস চাপায় যুবকের মৃত্যু, চালক পলাতক
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় রিপন বিশ্বাস (৪৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে ইচলাদী টোল প্লাজার সামনে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।বরিশালের উজিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের বাসিন্দা রিপন বিশ্বাস। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে ঘটনার
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে রিপন বিশ্বাস ইচলাদী টোল প্লাজা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় বরিশাল থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার পর চালক বাসটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শামীম শেখ জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
Copyright © 2026 All rights reserved.