প্রকাশের তারিখঃ Feb 2, 2026 ইং
সাভারে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে আটক ২
নিজস্ব প্রতিনিধি: সাভারের হেমায়েতপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, গাঁজা এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।
সাভার সেনা ক্যাম্পের একটি টহল দল সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। সন্দেহজনক গতিবিধি দেখে দুই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ২০ লিটার দেশি ও বিদেশি মদ এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, মাদক সেবনের পাত্র, ৬টি কাঁচি এবং নিষিদ্ধ যৌন উদ্দীপক ট্যাবলেট জব্দ করেছে সেনাবাহিনী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতদের মধ্যে একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে আগে থেকেই মাদক ও পর্নোগ্রাফি আইনে একাধিক মামলা রয়েছে। অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আসামিদের সাভার মডেল থানায় সোপর্দ করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
আবুল কালাম আজাদ বিপ্লব/রাজধানী
Copyright © 2026 All rights reserved.