প্রকাশের তারিখঃ Feb 3, 2026 ইং
যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সমাবেশ নিষিদ্ধ
জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ এবং বাংলাদেশ সচিবালয় সংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি অধ্যাদেশের ২৯ ধারার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যমুনা ও সচিবালয় ছাড়াও এর আশপাশের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা করা যাবে না।
নিষেধাজ্ঞার আওতায় থাকা উল্লেখযোগ্য এলাকা:
• বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকা।
• প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা।
• হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং।
• কাকরাইল মসজিদ ক্রসিং।
• অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টো রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা।
ডিএমপি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
Copyright © 2026 All rights reserved.