প্রকাশের তারিখঃ Feb 6, 2026 ইং
ভোটকেন্দ্রে ধূমপান নিষিদ্ধ: কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন দেশের সব কেন্দ্রে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইসি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে ভোটকেন্দ্রে ধূমপান নিষিদ্ধের বিষয়টি জানানো হয়। কমিশনের এই সিদ্ধান্তের ফলে ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা, পোলিং এজেন্ট এবং ভোটারদের মধ্যে কেউ ধূমপান করতে পারবেন না।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের পরিবেশ সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মত রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের ভেতরে বা সীমানার মধ্যে কেউ ধূমপান করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। এই সিদ্ধান্ত কঠোরভাবে পালনের জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
Copyright © 2026 All rights reserved.