প্রকাশের তারিখঃ Feb 7, 2026 ইং
এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল
দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান মুকুল এশিয়ান টেলিভিশনের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২৬ জানুয়ারি টেলিভিশনটির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই পদে দায়িত্ব দেওয়া হয়। তিনি আবাসন খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব এবং গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবেও সুপরিচিত।
এশিয়ান টেলিভিশন কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় মো. লিয়াকত আলী খান মুকুলকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। সফল এই উদ্যোক্তা বর্তমানে আবাসন খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
লিয়াকত আলী খান মুকুল দীর্ঘ দিন ধরে গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি জনপ্রিয় দৈনিক ‘দেশ রূপান্তর’ এবং ‘দেশ রেডিও’র চেয়ারম্যান। এশিয়ান টেলিভিশনের দায়িত্ব গ্রহণের পাশাপাশি তিনি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর একজন নির্বাচিত পরিচালক হিসেবেও যুক্ত রয়েছেন। তার এই নতুন দায়িত্ব গ্রহণ দেশের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.